ঢাকাTuesday , 4 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা থাকবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে-পরে নারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্যও তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।
মঙ্গলবার রাজশাহীতে ইউএনডিপি আয়োজিত দুদিনব্যাপী ‘জেন্ডার অ্যান্ড ইলেকশন’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, দেশে প্রায় অর্ধেক নারী ভোটার। তাই নির্বাচন সময়ে নারীদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে নির্বাচন কমিশন।
জেলা প্রশাসকের দপ্তর থেকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের সার্টিফাইড কপি দিতে দেরি করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কবিতা খানম বলেন, জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অতিদ্রুত বাতিল হওয়া প্রার্থীদের সার্টিফাইড কপি দেওয়া হয়।
নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা সাহিদুল নবী, সাইফুল ইসলাম চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম।
উল্লেখ্য, রাজশাহীতে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল কেরেছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৩ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। সোমবার তারা আপিল করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সাটিফাইড কপি পাননি। এ নিয়ে বাদ পড়া প্রার্থী ও তাদের সমর্থকরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। রাতে তারা সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসকের অপসারণের দাবি জানান।