ঢাকাTuesday , 4 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত

Link Copied!

ঢামেক প্রতিনিধি : রাজধানীর বিজয় সরণীতে সড়ক দুর্ঘটনায় এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। নিহতের নাম আক্তার জাহান রুম্পা (২৭)।
আবু হানিফ নামের এক পথচারী মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. মহসীন নামের নিহতের এক আত্মীয় জানান, রুম্পার বাড়ি চট্টগ্রামের হালিশহরে।
তিনি জানান, রুম্পা একটি চাকরির সাক্ষাৎকারের জন্য ঢাকা এসেছিলেন। সিএনজিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার সময় বিজয় সরণী মোড়ে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।