ঢাকাMonday , 3 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাস্তায় আইন না মানায় একদিনে ৩৮২০ মামলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ অপরাধে ৩ হাজার ৮২০টি মামলা করেছে বিভাগটি।
সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, রোববার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। মামলা হওয়ার পাশপাশি ৩০ লাখ ৮২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করে পুলিশ। ৪২টি গাড়ি ডাম্পিং ও ৮০৪টি গাড়ি রেকার করা হয়। উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে ৪০৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করায় নয়টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের জন্য ১৫টি মামলা হয়। একই অভিযানে ১ হাজার ২৩৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১৭টি সাইকেল জব্দ করা হয়।
গাড়ি চালানোর সময় মোবাইলফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩টি মামলা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।