ঢাকাSaturday , 1 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ডিতরা নির্বাচনে নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দণ্ডিত ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচারিক আদালতে দণ্ডিত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, যশোর-২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানাকে ঢাকার একটি বিশেষ আদালত দুদক আইনের দুটি ধারায় ৩ বছর করে সাজা দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে আপিল করে তিনি হাইকোর্ট থেকে এর আগে জামিন নিয়েছিলেন। এরপর জাতীয় নির্বাচনে অংশ নিতে পুনরায় তিনি হাইকোর্টে আবেদন করে তার ওই দুর্নীতি মামলার সাজা ও দণ্ড স্থগিত চেয়ে আবেদন জানান। পরে হাইকোর্টের একটি একক বেঞ্চ তার সাজা ও দণ্ড স্থগিত করেন। এরই বিরুদ্ধে আমরা আজ চেম্বার জজ আদালতে আবেদন জানাই। কেননা, এর আগে হাইকোর্টে আরো দুটি দ্বৈত বেঞ্চ দণ্ডিত ব্যক্তিরা দণ্ড স্থগিত করে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছিলেন। তাই আমরা হাইকোর্টের ওই একক বেঞ্চের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করি।
চেম্বার আদালত আমাদের (রাষ্ট্রপক্ষের) আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি নিয়ে সাবিরা সুলতানার সাজা ও দণ্ড স্থগিত করে হাইকোর্টের একক বেঞ্চের দেওয়া আদেশ স্থগিত করেন এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামীকাল শুনানির জন্য দিন নির্ধারণ করেন। এর ফলে সাজা ও দণ্ড স্থগিত করা হাইকোর্টের ওই একক বেঞ্চের আদেশ আর বহাল রইল না। আগামীকাল হয়ত সকাল সাড়ে ১১টায় বা তার আগে আমাদের এ আবেদনের শুনানি হবে।
চেম্বার আদালতের আজকের স্থগিতাদেশ কতদিন পর্যন্ত কার্যকার থাকবে? এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, আবেদনটির ওপর এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। শুনানি নিয়ে আপিল বিভাগ যতক্ষণ পর্যন্ত রদবদল না করেন ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।