ঢাকাSaturday , 1 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের জ্বালানির চাহিদা মেটাতে প্রস্তুত সৌদি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পেট্রল ও পেট্রপণ্য খাতে বিনিয়োগ করতে প্রস্তুত সৌদি আরব। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত জি টোয়েন্টি সম্মেলনের ফাকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় একথা জানান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
জানা যায়, দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, শিল্প, কৃষি, শক্তি, টেকনোলজিসহ নানা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে৷ এই ক্ষেত্রগুলিতে সৌদি আরব বিনিয়োগ করার উৎসাহ দেখিয়েছে৷ পাশাপাশি সৌদি অন্যান্য দেশ থেকে কৃষিপণ্য আমদানি করার বদলে তা ভারত থেকে নেওয়ার কথা বিবেচনা করছে৷
ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ৷ ভারতের জ্বালানির চাহিদা মেটাতে সৌদি প্রস্তুত বলে মোদীকে জানান যুবরাজ মোহাম্মদ৷ ভারতের পশ্চিম উপকূলে সৌদি তেল জায়ান্ট আরামকোর বিনিয়োগ নিয়েও মোদির সঙ্গে আলোচনা করেন তিনি৷ পাশাপাশি প্রতিরক্ষা, সোলার এনার্জি ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা৷ দুই দেশ অস্ত্র উৎপাদন ও সৌদি আরবের নিজস্ব অস্ত্র কারখানা উন্নয়ন বিষয়েও তাদের কথা হয়েছে।
ভারতের আশা এর ফলে আগামী তিন বছরের মধ্যে জ্বালানি, শক্তি, প্রযুক্তি, কৃষি ইত্যাদি বহুক্ষেত্রে সৌদির বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে৷