ঢাকাTuesday , 27 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে এসআই গুলিবিদ্ধ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান (৩৪) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এসআই ওবায়দুর দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।
পল্টন থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই ওবায়দুর পল্টনের ফুলবাড়ীয়ার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের ইনচার্জ। নিজ অস্ত্রে অসতর্কতাবশত অবস্থায়, নাকি অন্য কারও অস্ত্রের গুলিতে তিনি আহত হয়েছেন তা স্পষ্ট করেনি পুলিশ।
হাসপাতাল সূত্র জানায়, এসআই ওবায়দুর দুই পায়ের হাঁটু বরাবর গুলিবিদ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেয়া হয়।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আলাউদ্দিন জানান, কয়েকজন পুলিশ সদস্য দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। ওই পুলিশ কর্মকর্তার পায়ে গুলির চিহ্ন দেখেছি। এক্সরে করতে বলা হয়েছে।
‘উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক থেকে নিয়ে যাওয়া হয়েছে’ বলেও জানান তিনি।
এ বিষয়ে মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (মতিঝিল জোন) মিশু বিশ্বাস জানান, সম্ভবত অসাবধানতাবশত নিজ অস্ত্রেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তবে সিওর নয়। আগে তার সুচিকিৎসা নিশ্চিত করা জরুরি। সেটাই এখন করছি। গুলির বিষয়ে পরে তদন্ত করে দেখা হবে।
পল্টন থানার ডিউটি অফিসার এসআই সুলতানা জানান, উন্নত চিকিৎসার জন্য এসআই ওবায়দুরকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।