নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ৩৫মিনিট চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস হেড অফিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল শিকদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে। বেলা ১১টা ৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

