ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আয়েশা বিবিকে মুক্তির পর আন্দোলনকারীদের নেতা গ্রেপ্তার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ধর্ম অবমাননা মামলা থেকে খ্রিষ্টান নারী আয়েশা বিবিকে সুপ্রিম কোর্ট কর্তৃক মুক্তির রায়ের পর দেশব্যাপী আন্দোলনকারীদের নেতা খাদিম হুসাইন রিজভীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
খাদিম হুসাইন রিজভী ডানপন্থি দল তেহেরিক-ই-লাব্বাইক (টিএলপি) এর প্রধান। তার ছেলে সাদ রিজভী আটকের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সাদ রিজভী জানান, তার বাবাকে শুক্রবার দিবাগত রাতে লাহোরের পূর্বে অবস্থিত একটি মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘পুলিশ আমাদের মাদ্রাসায় অভিযান চালায় এবং আমাদের শ্রদ্ধেয় নেতাকে তুলে নিয়ে যায়।’
খালিদের দল টিএলপি এক বিবৃতিতে জানিয়েছে, খালিদ রিজভীর পাশাপাশি তাদের অনেক সমর্থককেও আটক করা হয়েছে।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, খালিদ রিজভীকে দেশব্যাপী র‌্যালি ও ধর্মঘটের মাধ্যমে দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে আটক করা হয়েছে।
এক টুইটার বার্তায় পাকিস্তানের তথ্যমন্ত্রী ফায়াদ চৌধুরী জানিয়েছেন, খালিদ রিজভীকে প্রতিরক্ষামূলক আটকাবস্থায় রাখা হয়েছে এবং একটি গেস্ট হাউজে তাকে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন, ‘আগামী ২৫ নভেম্বরের প্রতিবাদ র‌্যালি তুলে নিতে অস্বীকৃতি জানানোয় তাকে আটক করা হয়েছে। জনজীবন, জনসম্পত্তি ও শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর সাথে আয়েশা বিবির মামলার কোনো সম্পর্ক নেই।’