ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে শিয়া মসজিদের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ২০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন। শুক্রবার ওরকাজাই জেলার কালায়া বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, শিয়াদের মসজিদ ইমামবারগাহ’র কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ধরন তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ওই এলাকাটিতে উদ্ধার হতাহতদের উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, শত্রুরা এর মাধ্যমে রাজ্যের শান্তি নষ্ট করতে পারবে না।
শুক্রবার পাকিস্তানে এ নিয়ে দুটি দুটি হামলার ঘটনা ঘটলো। এর আগে সকালে করাচির ক্লিফটন এলাকায় চীন কনসুলেটে বন্দুক হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা। ওই ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। তবে কোনো গোষ্ঠী এখনো এ দুটি হামলার দায় স্বীকার করেনি।