ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক আছে। আর ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন৷
বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না এমন মন্তব্য করে সিইসি বলেন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান আছে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তা ছাড়া পুলিশ ইসির কথা মতোই চলছে। ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না সিইসি বলেন, পুলিশ আমাদের কথা মান্য করে। আইন অনুযায়ী যেভাবে এগোনোর কথা সেভাবেই এগোচ্ছে। পুলিশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। পুলিশকে কমিশন নির্দেশনা দিয়েছে। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচনসংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটাই প্রতিফলিত হয়।
সিইসি বলেন, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা, উপজেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব প্রদান করে থাকি। রিটার্নিং অফিসাররা আবার সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে কর্মকর্তাদের সহযোগিতা করবেন। এসব বিষয়সহ আইনের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ করে নিজের দপ্তরের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং অনুষ্ঠান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দেওয়ার সিদ্ধান্তটি সঠিক হয়নি। আজকের সিদ্ধান্ত সঠিক হয়নি। গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানের প্রথম অংশজুড়ে থাকতে দিলে ভালো হতো। আগামীকালও একই ধরনের বৈঠক আছে। সেখানে গণমাধ্যম কর্মীদের থাকতে দেওয়া হবে।