ঢাকাSaturday , 24 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কূটনীতিকদের স্ত্রীদের ফ্যাশন শো

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকদের স্ত্রীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকবে ফ্যাশন শো। এই ফ্যাশন শোতে মডেল হিসেবে থাকবেন বিভিন্ন মিশন প্রধানের জীবন সঙ্গীরা।
আয়োজনে আরো থাকছে সঙ্গীতানুষ্ঠান এবং ছোট ছোট কিছু ইভেন্ট। পুরো আয়োজন থেকে শিশুদের জন্য তহবিল সংগ্রহ করা হবে। এর পুরো অর্থ ব্যয় করা হবে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে।
এ বিষয়ে ঢাকাস্থ ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা তাবাজারা জানান, আমাদের প্রত্যাশা হলো প্রতিবন্ধী, পরিত্যক্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করা, যাদের আমাদের সাহায্য প্রয়োজন। আমরা তহবিল সংগ্রহ করে তাদের সহায্য করব।
শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে এই ভিন্নধর্মী আয়োজন। ঢাকাস্থ ব্রাজিল দূতাবাস, স্পাউসেস অব হেড অব মিশনস (এসএইচওএম) এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি।
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ফ্যাশন শো শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠানটি। এতে গান পরিবেশন করবে একটি আমেরিকান ব্যান্ড।