ঢাকাThursday , 22 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে বাস-স্কুল ভ্যান সংঘর্ষে ৭ শিশু নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে বাসের সঙ্গে একটি স্কুল ভ্যানের সংঘর্ষে সাত শিশু ও ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের সাটনা জেলায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত আট জন আহত হয়েছে। হতাহত শিক্ষার্থীরা সবাই জেলার বিরসিংহপুরের লাকি কনভেন্ট স্কুলের শিক্ষার্থী।
সাটনা জেলা পুলিশের কর্মকর্তা সন্তোষ সিং গৌর বলেছেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দুর্ঘটনায় একটি ভ্যানে থাকা সাত স্কুল শিশু ও ভ্যান চালক নিহত হয়েছেন।”
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন। এছাড়া কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।