ঢাকাThursday , 1 January 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কয়লা আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

Link Copied!

tofayel-ahmed_নিজস্ব প্রতিবেদক : কয়লা আমদানির ক্ষেত্রে ভ্যাট ছাড়া সকল আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এর ফলে কয়লা আমদানি সহজ হবে।
বৃহস্পতিবার সচিবালয়ের কার্যালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের নেতৃত্বে ২০১৫-২০১৬ বছরের জন্য নির্বাচিত কর্মকর্তারা তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নিরাপদ শিল্প স্থাপনের জন্য ফায়ার সেফটি ডোর এবং এ ধরনের নির্মাণ সামগ্রী আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক মওকুফ করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে ওষুধ, চামড়া, আইসিটি এবং জাহাজ শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এসব পণ্যের বিপুল চাহিদা রয়েছে। সরকার এ সুযোগকে কাজে লাগাতে চায়।’
এ সময় এমসিসিআই-এর নেতারা দেশে বন্ধ হয়ে যাওয়া জুট মিলসহ যেসব কারখানা অচল রয়েছে তা চালুর করার পাশাপাশি দেশের অব্যবহৃত জমিতে চাহিদা মোতাবেক বিভিন্ন শিল্প স্থাপনের সুযোগ প্রদান, শিল্প কারখানায় গ্যাস ও কয়লা সরবরাহ, ওষুধ শিল্পে সহায়তা বৃদ্ধি,জয়েন্ট স্টক কোম্পানির আওতায় রেজিস্ট্রেশনভুক্ত কোম্পানিগুলোর শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কোম্পানি আইনের সঠিক প্রয়োগ এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ট্যাক্স নির্ধারনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের দাবি জানান।
মন্ত্রী তাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।