ঢাকাFriday , 16 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থিতিশীল রয়েছে কাঁচাবাজার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত কাঁচাবাজার স্থিতিশীলই রয়েছে। শুক্রবার রাজধানীর রায়েরবাজার, জিগাতলা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।
রায়েরবাজারের বিক্রেতা হান্নান মিয়া বলেন, ‘শীতের সবজিতে ভরে উঠেছে বাজার। শীতের নতুন সবজি আসার সময় দাম একটু বেশি থাকলেও এখন স্থিতিশীল রয়েছে।’
বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম প্রকারভেদে গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা, টমেটো ৯০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভেন্ডি ৪০ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, সিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি।
কাঁচামরিচ ৭০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৫০ টাকা, গাঁজর ৯০ টাকা, দেশি গাঁজর ৮০ টাকা, আলু নতুন ১৪০, আলু ২৮ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা, প্রতি পিস ফুলকপি ২৫ টাকা, চিচিঙ্গা ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
ধনিয়াপাতা ১০ টাকা আটি, কাঁচকলা হালি ২০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, এ ছাড়া কচুর ছড়া ৭০ টাকা, লেবু হালি ২৫ টাকা বিক্রি হচ্ছে।
এদিকে, ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১২০ টাকা, কক মুরগি ২১০ টাকা থেকে ৩০০ টাকা পিস বিক্রি হচ্ছে। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।