ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে সরাসরি আগরতলা যাবে ট্রাক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক ও ট্রেলার সরাসরি ভারতের আগরতলা পর্যন্ত যেতে পারবে। সীমান্তে ট্রাক বদলের প্রয়োজন হবে না।
সোমবার (১২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত অ্যাডেমডাম টু দ্যা প্রোটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড এর খসড়ার ভূতাপেক্ষা অনুমোদন হয়েছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ-আগরতলা সরাসরি পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হবে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। এই খসড়ায় আরও কয়েকটি বিসয় উল্লেখ আছে বলেও জানান তিনি।
খসড়ায় আরও বলা আছে, সিলেটের জকিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং সিরাজগহ্জ থেকে ভারতের দই খাওয়া- এই দুই রুটের দূরত্ব নৌ-পথে ৪৭০ কিলোমিটার। এই রুট খনন করা হবে। খনন কাজের ৮০ ভাগ ব্যয় বহন করবে ভারত এবং ২০ ভাগ বহন করবে বাংলাদেশ।
এছাড়াও, নৌ-জাহাজে কোনও নাবিক মারা গেলে তার লাশ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতো, নাবিকদের মরদেহ নিজ দেশে ফেরানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে খসড়ায়।