ঢাকাMonday , 12 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রযুক্তিকে জেনে বুঝে তার পরে বর্জন করুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার কবিতা খানম ইভিএম নিয়ে বলেছেন, প্রযুক্তি ব্যবহারে আমাদের এতো ভয় কেন? প্রযুক্তি যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে আমাদের প্রযুক্তি বিষয়ে ভয় দূর হবে। প্রযুক্তিকে না জেনে না বুঝে বর্জন করা ঠিক না। প্রযুক্তিকে জেনে বুঝে তার পরে বর্জন করুন।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কবিতা খানম বলেন, আমরা শপথ নিয়ে এসেছি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার। তাই কারো আশঙ্কার কিছু দেখছি না।
তিনি বলেন, আমরা এতোদিন ব্যালট পেপারের মাধ্যমে ভোট করেছি। তাতে কি ভোট সুষ্ঠু হয়েছে? তাই আমি বলছি, আমরা যদি আইনের সঠিক ব্যবহার করি তাহলে অবশ্যই ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। না বুঝে বিতর্ক করা ঠিক নয়।
তিনি আরো বলেন, আমরা কী ১৫ বছর আগে কেউ ভেবেছিলাম মোবাইলের কথা। এখন দেখেন মোবাইলের মাধ্যমে কাজ কতটা সহজ হয়েছে৷ কয়েক সেকেন্ড কথা বললে আমরা বিভিন্ন টেনশন থেকে মুক্তি পাচ্ছি। আর আগে চিঠির জন্য অপেক্ষা করতাম। তাই আমি বলব, দেশ অনেক এগিয়ে গেছে আমাদের উচিত প্রযুক্তি ব্যবহার করা। আপনারা আমাদের প্রতি আস্থা রাখাতে পারেন।
অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম প্রমুখ।