ঢাকাSunday , 11 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁচার আকুতি জানিয়েছিলেন খাসোগি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে হত্যা করার সময় বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্বাসিত সাংবাদিক জামাল খাসোগি। খাসোগিকে হত্যা করার মুহূর্তের অডিও রেকর্ড থেকে এমনটি জানা গেছে বলে উল্লেখ করেছেন তুরস্কের সিনিয়র সাংবাদিক নাজিফ কারামান।
তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এর ক্রাইম বিভাগের প্রধান কারামান আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ঘাতকরা খাসোগিকে হত্যার জন্য তার মাথার ওপর ভারী ব্যাগ চাপা দিয়েছিল। এই ব্যাগের ভারে দম বন্ধ হয়ে নিহত হন তিনি। কারামান বলেন, অডিওতে খাসোগিকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার দমবন্ধ হয়ে আসছে। আমার মাথার উপর থেকে ব্যাগটি সরাও। আমি ভীষণভাবে ভয় পাচ্ছি।’
কারামান যে অডিওর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছেন তুর্কি সরকার বলছে, সেটি দিয়ে প্রমাণ করা যাবে যে, গত ২ অক্টোবর সৌদি দূতাবাসে খাসোগিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়েছে।
সম্প্রতি ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে সৌদির প্রতি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি নিবন্ধে বলেন, খাসোগির মৃতদেহ কোথায় তা জানাতে হবে। ইসলাম ধর্মমতে দাফন করা কর্তব্য এছাড়া তার পরিবার ও বন্ধুদেরকে তাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া আবশ্যক। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ১৮ জনকে গ্রেপ্তার করলেও এখন পর্যন্ত খাসোগির মৃতদেহের বিষয়ে কিছু জানায়নি সৌদি।