ঢাকাSaturday , 10 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমালিয়ায় বোমা ও বন্দুক হামলায় নিহত ২০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বোমা ও বন্দুক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন। শুক্রবার জনপ্রিয় সাহাফি হোটেল ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ বলেছেন, ‘প্রথমে প্রধান সড়কের পাশে সাহাবি হোটেলের আঙ্গিনায় দুটি বোমা বিস্ফোরিত হয়।’ তৃতীয় বোমাটি একটি ব্যস্ত সড়কে বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন জানিয়েছেন, হামলাকারীরা হোটেলের ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। তবে হোটেলের বাইরে বিস্ফোরণে অনেক লোক নিহত হয়েছে। একটি মিনিমাসের কাছে থাকা গাড়িবোমাটি বিস্ফোরিত হওয়ার পর অনেকে জীবন্ত দগ্ধ হয়েছে। নিহতদের অনেকের পরিচয় জানাটাই মুশকিল হয়ে পড়েছে।
মোহাম্মদ আদেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি গাড়ি থেকে অনেক লাশ বের করেছি। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। কারণ গাড়িটি থেকে এখনো মৃতদেহ বের করা হচ্ছে।’
বোমা হামলায় আহত প্রত্যক্ষদর্শী হুসেইন নুর বলেন, ‘রাস্তায় অনেক লোক ও গাড়ি ছিল, সবজায়গায় মৃতদেহ পড়ে আছে। বন্দুকের গুলিতেও কয়েকজন নিহত হয়েছে।’
মোহাম্মদ আহমেদ নামে এক পুলিশ ক্যাপ্টেন নিহতের সংখ্যা ২২ বলে জানিয়েছেন। এছাড়া আরো ছয় হামলাকারীও নিহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।