আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি সড়কে তিনজনকে ছুরিকাঘাত ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে এক দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মেলবোর্নের প্রাণকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। পুলিশের ওপর হামলার হুমকি দেওয়ার সময় ওই হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ পর্যায়ে তারা আর অন্য কাউকে এ ঘটনায় জড়িত সন্দেহে খুঁজছেন না। এটা সন্ত্রাসী হামলা কিনা তা তাৎক্ষনিকভাবে বলা যাচ্ছে না।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটের দিকে পুলিশ বুর্কে সড়কের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে যায়।
সুপারিনটেন্ডেন্ট ডেভিড ক্লেটন সংবাদ সম্মেলনে বলেন, ‘পুলিশ কর্মকর্তারা যখন গাড়ি থেকে নামছিলেন, তখন ওই ব্যক্তি ছুরি হাতে তাদেরকে হুমকি দিচ্ছিল। ওই সময়ে পথচারীরাও কয়েকজনের ছুরিকাঘাতের কথা বলাবলি করছিল।’

