ঢাকাThursday , 8 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ১৩

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তাজিকিস্তানের একটি কারাগারে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১৩ বন্দি নিহত হয়েছে। বুধবার রাতে খুজান্দ শহরের কারাগারে দাঙ্গার সময় এ ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা বাহিনীর তিনটি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ কারাগারের ভেতরে দাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানায়নি।
খুজান্দ শহরটি রাজধানী দুশানবে থেকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
নাম প্রকাশে অনিচ্ছুক তাজিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামিক স্টেটের সদস্য হিসেবে চিহ্নিত এক বন্দী এক কারারক্ষীর ওপর হামলা চালানোর পর দাঙ্গা শুরু হয়ে যায়। দাঙ্গা মোকাবেলায় কারাগারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাহায্য চাওয়া হয়।
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে নিয়মিতভাবে ইসলামি চরমপন্থিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্তের ঘটনা ঘটছে। গত জুলাইয়ে দেশটিতে চার পশ্চিমা পর্যটককে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।