ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা-ভালোবাসায় চার নেতাকে স্মরণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে। চার দশক আগে কারাগারের ভেতরে সংগঠিত হত্যাকাণ্ডে দিনটি বাংলাদেশ স্মরণ করছে নানা কর্মসূচির মধ্য দিয়ে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।
রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাতটায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতা ও সবশেষ একুশে আগস্ট গ্রেনেড হামলা চালায় ষড়যন্ত্রকারীরা।
জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
দিনের কর্মসূচির শুরুতে সকালে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের বিভিন্ন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়; উত্তোলন করা হয় কালো পতাকা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
সকাল আটটায় বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সময়ে রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
বিকাল তিনটায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে স্মরণসভার আয়োজন করবে আওয়ামী লীগ। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় নেতারা উপস্থিত থাকবেন।