ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কট্টরপন্থিদের সঙ্গে চুক্তিতে বাধ্য হলো পাকিস্তান সরকার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া খ্রিস্টান নারীর আপিলের প্রেক্ষিতে তাকে খালাস দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি করেছে দেশটির সরকার। কট্টরপন্থি তেহরিক-ই-লাবাইকের (টিএলপি) সঙ্গে সরকারের চুক্তির পর আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে।
শনিবার বিবিসি জানিয়েছে, চুক্তিতে মুক্তি পাওয়া আসিয়া বিবির দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ,সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল, খালাসের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ থেকে আটককৃতদের মুক্তির বিষয়টি মেনে নিয়েছে সরকার। এর বদলে টিএলপি বিক্ষোভ বন্ধ করবে এবং সমর্থকদের রাস্তা থেকে সরিয়ে নেবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘আমাদের দুটো পথ আছে: শক্তি প্রয়োগ কিংবা মধ্যস্থতা। শক্তি প্রয়োগে প্রাণহানি হবে, একটি রাষ্ট্র এমনটা করা উচিৎ নয়। আমরা মধ্যস্থতার চেষ্টা করেছি এবং এক্ষেত্রে আপনাকে কিছু পেতে হলে কিছু ছাড় দিতেই হবে।’
সরকার এই চুক্তির মাধ্যমে উগ্রবাদীদের দাবির মুখে মাথানত করেছে-এই অভিযোগ অস্বীকার করে ফাওয়াদ বলেন, ‘উগ্রবাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। এ ধরনের সহিংস বিক্ষোভের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে এবং আমাদের স্থায়ী সমাধানে আসতে হবে। এ মুহুর্তে এটা নিরাময় করা যাচ্ছে না। এখন আমরা যা করছি, তা হল আগুনে পানি ঢালা। কিন্তু নিরাময় করতেই হবে এবং আমাদের সরকার এটা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
২০০৯ সালে ফল তোলার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে আসিয়া বিবি বালতিতে থাকা পানি গ্লাসে করে খাওয়ায় বালতির পানি অপবিত্র হয়ে গেছে বলে দাবি করেছিল সেখানে থাকা অন্য নারীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আসিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিলেন বলে দাবি করা হয়। ওই ঘটনায় ২০১০ সালে নিম্ম আদালত আসিয়ার মৃত্যুদণ্ড দেয়। গত বুধবার দেশটির সুপ্রিম কোর্ট আপিল আবেদন গ্রহণ করে আসিয়াকে খালাস দেয়।