ঢাকাSaturday , 3 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে ‘তালেবানের বাবা’ নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ‘তালেবানের বাবা’ হিসেবে পরিচিত পাকিস্তানি ধর্মীয় নেতা মাওলানা সামি উল-হক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর রাওয়ালাপিন্ডিতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম পারিবারিক সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে, সামি উল-হককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে পরিষ্কার নয়।
পাকিস্তানের উত্তরাঞ্চলে হক্কানিয়া মাদ্রাসার প্রধান ছিলেন সামি উল। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরসহ সংগঠনটির অনেক নেতা ওই মাদ্রাসার ছাত্র ছিলেন। আফগান ও স্থানীয় তালেবানদের মধ্যে কয়েক হাজার ছাত্র রয়েছে সামি উল-হকের। ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের জের ধরে আবারও রাওয়ালাপিন্ডি উত্তপ্ত হতে পারে।
আফগান কর্মকর্তারা সম্প্রতি তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় সহায়তার জন্য সামি উল-হককে অনুরোধ জানিয়েছিলেন। ৮০ বছরের এই ধর্মীয় নেতা পাকিস্তান জমিয়ত উলেমা-ই-ইসলাম পার্টির একাংশের নেতা ছিলেন।