ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামিদের রায় কার্যকর হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দেশে এনেই রায় কার্যকর করা হবে।
শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার আসামিরা একই। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় আগে হয়ে যাওয়ায় পাঁচ খুনিকে ফাঁসি দেওয়া হয়েছে। জেলহত্যা মামলার আসামিদেরও দণ্ডাদেশ হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত প্রীতি সম্মেলনে মন্ত্রী বলেন, ‘যারা পলাতক তাদের আমরা খুঁজছি। তাদের দেশে এনে রায় কার্যকর করবই আমরা। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।’