ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০ কোটি মানুষের ক্ষুধায় জীবন কাটে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সত্ত্বেও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় ৫০ কোটি মানুষ এখনো ক্ষুধার্থ জীবনযাপন করে। এই অঞ্চলের দেশগুলোতে খাদ্য নিরাপত্তা ও জীবনযাপনের মৌলিক চাহিদাগুলো অর্জন থমকে গেছে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির হিসেবে, খাদ্য নিরাপত্তাহীনতার কারণে এই অঞ্চলের মোট ৪৮ কোটি ৬০ লাখ মানুষ এখনো ক্ষুধার্থ জীবনযাপন করে। থাইল্যান্ডের ব্যাংকক ও মালয়েশিয়ার কুয়ালামপুরের মতো উন্নত শহরগুলোতেও দরিদ্র পরিবারগুলো তাদের শিশু সন্তানদের জন্য পর্যাপ্ত ভালো খাবার সংগ্রহ করতে পারে না। এর ফলে তাদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ উৎপাদনশীলতায় দীর্ঘমেয়াদি বিপর্যয়কর পরিণতি বয়ে আনছে।
২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী, ব্যাংককে প্রতি তিন জনের মধ্যে একটি শিশু পর্যাপ্ত খাবার পায় না। পাকিস্তানে কেবল ৪ শতাংশ শিশু ‘ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য’ খাবার পায়। একই সময় এই অঞ্চলে অপুষ্টিতে আক্রান্ত লোকের সংখ্যা বেড়ে চলছে। বিশেষ করে পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে গত কয়েক বছর ধরে এ সংখ্যা বেড়ে চলছে।
খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার আঞ্চলি মহাপরিচালক কুনধাভি কাদিরেসান বলেছেন, ২০৩০ সালে এই অঞ্চলে শতভাগ ক্ষুধামুক্তের লক্ষ্য অর্জন করতে হলে প্রতিদিন ১ লাখ ১০ হাজার লোককে ক্ষুধা ও অপুষ্টিমুক্ত করতে হবে।