ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিবাসীদের গুলি করার হুমকি দিলেন ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া মধ্য আমেরিকা থেকে আসা অভিবাসীদের গুলি করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন।
যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক হাজার অভিবাসী মেক্সিকো সীমান্তে এসে জড়ো হয়েছে। এসব অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র সীমান্তে সেনা মোতায়েন করেছে।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘এসব অভিবাসী সীমান্তে মেক্সিকো পুলিশের প্রতি ভয়ঙ্কর ও সহিংসভাবে পাথর ছুড়েছে।’
তিনি বলেন, ‘আমরা এটা আর সামনে এগুতে দিতে পারি না। তারা আমাদের সেনাদের প্রতি পাথর ছুড়লে আমাদের সেনারাও পাল্টা জবাব দেবে।’
ট্রাম্প বলেন, আমি তাদের (সেনাদের) বলেছি এটাকে (পাথর) রাইফেল বিবেচনা কর। তারা যখন মেক্সিকোর সেনা ও পুলিশের মতো পাথর ছুড়বে একে তখন রাইফেল হিসেবে বিবেচনা করবে।
ট্রাম্প জানান, এখন থেকে সীমান্তে প্রবেশ করে লোকদের রাজনৈতিক আশ্রয় দাবি করার নীতি থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। যারা আশ্রয় চাইবে তাদেরকে প্রথমে সীমান্তের চেকপোস্টে এসে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দিয়ে এ দাবি করতে হবে।
তিনি আরো জানান, যারা সীমান্তে অবৈধভাবে প্রবেশ করবে তাদেরকে আটকের পর দেশে ফেরত পাঠানো বা তাদের আবেদন মঞ্জুর হওয়ার আগ পর্যন্ত আশ্রয় শিবির অথবা অন্যকোনো স্থানে রাখা হবে।