ঢাকাFriday , 2 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমেছে সবজির দাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি সবজিতে ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম প্রকারভেদে গত সপ্তাহের তুলনায় ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।
এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা কমে ৫০ টাকা, টমেটো ১০০ টাকা, ভেণ্ডি ৪৫ টাকা, পটল ৪০ টাকা, বরবটি ৭০ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৬৫ টাকা।
তবে গত সপ্তাহের তুলনায় সিমের দাম কমেছে কেজিতে প্রায় ৬০ টাকা। বর্তমানে সিম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৬০ টাকা, গাজর ১২০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, আলু ২৫ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪৫ টাকা, চিচিঙ্গা ৫৫ টাকা।
ধনিয়াপাতা কেজি ১০০ টাকা, কাচ কলা হালি ৪০ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, এছাড়া কচুর ছড়া ৭০ টাকা, লেবু হালি ৩০ টাকা।
এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৪০ টাকা, কক মুরগি ২১০ টাকা থেকে ৩০০ টাকা পিচ। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।