নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত হবে ৪ নভেম্বর কমিশন বৈঠকে। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কে এম নুরুল হুদা বলেন, ‘এটা অনানুষ্ঠানিক সাক্ষাৎ। সাক্ষাতে আগামী নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি আমাদের প্রস্তুতিতে সন্তুষ্ট।’
এর আগে বিকেল ৩টা ৪০মিনিটে বঙ্গভবনে পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্যান্য কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

