ঢাকাThursday , 1 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রমাণ ছাড়া প্রশ্ন ফাঁসের সংবাদ প্রচার করবেন না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার না করতে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের কোনো সংবাদ প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্ন ফাঁসের সংবাদ প্রচার করলে জনমনে আতঙ্ক তৈরি হয়।’
এ বছর প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এবার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। কারণ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থী দুই লাখের বেশি বেড়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এতে প্রমাণ হয়ে যে ঝরে পড়ার হার কমছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই এ বছরের এসএসসি পরীক্ষার কার্যক্রম শেষ করা হবে।