ঢাকাWednesday , 31 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শীর্ষ কমান্ডার ও প্রাদেশিক কাউন্সিলের প্রধান রয়েছেন।
ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানিয়েছেন, সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার পার্শ্ববর্তী হেরাত প্রদেশে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় অস্বচ্ছ দৃষ্টির কারণে এ সময় একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ওপর বিধ্বস্ত হয়।
তালেবান অবশ্য দাবি করেছে তারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।
হেলিকপ্টারটির আরোহীদের মধ্যে সেনাবাহিনীর উপ-কমান্ডার নিমাতুল্লাহ খলিল এবং ফারাহ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের প্রধান ফরিদ বাখতওয়ার ছিলেন। ফারাহ প্রদেশে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে বাখতওয়ার উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন।