ঢাকাWednesday , 31 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহে তফসিল: ইসি সচিব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় এ কথা জানান তিনি।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়। বুধবার বেলা ১১টায় সভা শুরু হয়। শুরুতে সবার পরিচয় জানার পর তাদের উদ্দেশে ইসি সচিব আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানান।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, স্থানীয় সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর, অর্থ মন্ত্রণালয়সহ ২৩টি সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
সভায় ভোটকেন্দ্রের স্থাপনা মেরামত ও ভৌত অবকাঠামো সংস্কার, পার্বত্য/দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনি মালামাল পরিবহন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার বিষয়ে পদক্ষেপ গ্রহণ, নির্বাচনি প্রচার, উদ্বুদ্ধকরণ ইত্যাদি বিষয়ে প্রচার মাধ্যমের সাহায্যে ব্যবস্থা গ্রহণ। দেশি-বিদেশি পর্যবেক্ষক নিয়োগে সহায়তা প্রদান, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের বিষয়ে সহযোগিতা, নির্বাচনে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ, ঋণ খেলাপীসংক্রান্ত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রদানবিষয়ক কর্মপরিকল্পনা প্রস্তুত।
নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি পর্যালোচনা, দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য পর্যালোচনা এবং নির্বাচনি এলাকায় বিদ্যমান নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে।