ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউ জিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টার দিকে দেশটির নর্থ আইল্যান্ডের নিউ প্লিমাউথ শহরের কাছে এ ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল তওমারুনুই থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ২২৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কারণে রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্ট অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করা হয়। এছাড়া কিছু ফ্লাইট ওয়েলিংটনে অবতরণ বাতিল করে বলে জানিয়েছে নিউ জিল্যান্ড হেরাল্ড। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৭ বলা হলেও পরে তা ৬ দশমিক ২ বলে জানানো হয়।
এবিসি নিউজ জানিয়েছে, নিউ জিল্যান্ড সফররত ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ভূমিকম্পের সময় অকল্যান্ডে ছিলেন। ভূমিকম্পের কেন্দ্র থেকে যা প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে।
কেনসিংটন প্যালেস তাদের সফরের একটি ছবি টুইটারে পোস্ট করেছে যাতে দেখা যায় হ্যারি-মেগান দম্পতি একটি রাইডিং ক্লাবে গাছের চারা রোপণ করছেন। ওই অনুষ্ঠানে থাকা লোকজন কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন। নিউ জিল্যান্ডে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি বড় ধরনের ভূমিকম্পের আঘাত এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
২০০১ সালের ফেব্রুয়ারিতে দেশেটির দক্ষিণাঞ্চলে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১৮৫ জন নিহত এবং কয়েক হাজার আহত হন। ২০১০ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।