ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার কারণে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। মঙ্গলবার অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে রায় ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।
খুরশিদ আলম খান বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া প্রধান আসামি ছিলেন। কিন্তু বিচারিক আদালত প্রধান আসামি খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দিয়ে অন্য আসামিদের ১০ বছর করেছিলেন। এ কারণে আমরা সংক্ষুব্ধ ছিলাম। এরপর আমরা নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধে রিভিশন আবেদন করেছি। আদালত শুনানি শেষে প্রধান আসামি খালেদা জিয়ার সাজা ১০ বছর করে দিয়েছেন। এ রায়ের কারণে খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না। আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি। রায় স্থগিত হলে নির্বাচনে অংশ নিতে পারবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরে দেখা যাবে। তবে আপাতত তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
এর আগে সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট।