ঢাকাTuesday , 30 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদোন্নতি পেলেন ২৫ উপ কর কমিশনার

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : যুগ্ম কর কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৫ উপ কর কমিশনার।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর অধিশাখা থেকে ২৯ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থমন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
যেখানে বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তাদের পঞ্চম গ্রেডে কর কমিশনার পদে পদোন্নতি প্রদানের কথা বলা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত ২৫ উপ কর কমিশনারা হলেন- মো. কাওসার আলী, পংকজ লাল সরকার, এস এম বদিরুজ্জামান, মো. লুৎফর রহমান, মোস্তাক আহম্মেদ, মোহাম্মদ শাহ আলম, মো. মোসাদ্দেক হুসেন, মির্জা মোহাম্মদ মামুন সাদাত, দুলাল চন্দ্র পান্ডে, মোহাম্মদ আব্দুল্লাহ, কাজী আবু মাহমুদ ফয়সাল, সোহেলা সিদ্দিকা, মোহাম্মদ শাহদাত হোসেন, নিগার সুলতানা, মো. মিজানুর রহমান, মো. জাহেদুল ইসলাম, মোহাম্মদ আতাউল হক, মোহাম্মদ মঈদুল হাসান, তাসমিয়া দেলাওয়ার, মুরাদ আহমেদ, মোসা. তাহমিনা আক্তার, মোসা. শামীমা পারভীন, সাহেদ আহমেদ চৌধুরী, মো. সফিউল আজম ও ফারজানা সুলতানা।