ঢাকাMonday , 29 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদ ভবনের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থপতি লুই আই কান এই মূল নকশাটি করেছেন।
সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখা মূল স্থাপত্য নকশা দেখেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি এ সময় উপস্থিত ছিলেন।
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির সংসদ ভবনের স্থাপত্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত বর্ণনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনের নকশা এবং নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময়ে তিনি নকশা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
অন্যান্যের মধ্যে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ ইকবালুর রহিম, সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্যানসেলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভবনের নকশা ও ফটোগ্রাফ সম্বলিত সফটকপির ফ্লাস ড্রাইভ ২০১৭ সালের ৪ জুলাই সংসদ সচিবালয়ে পৌঁছায়।