ঢাকাSunday , 28 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিক্ষাবৃত্তি বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ভিক্ষাবৃত্তি বন্ধে রাজধানীর বিমানবন্দর এলাকা, হোটেল রেডিসন, দূতাবাস এলাকা, হোটেল সোনারগাঁ, বেইলি রোড এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
রোববার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংসদ বেগম হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষে ২০১৭-১৮ অর্থবছরে বাজেটে ৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। ইতিমধ্যে উক্ত অর্থ ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের জন্য ৫৮টি জেলায় জেলা প্রশাসক ও উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ স্বাক্ষরে পরিচালিত ব্যাংক হিসেবে প্রেরণ করা হয়েছে।
সাংসদ সাধন চন্দ্র মজুমদারের (নওগাঁ-১) এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের আওতায় সারা দেশে শান্তি নিবাসের (বৃদ্ধাশ্রম) সংখ্যা ৬টি।
মন্ত্রী বলেন, ৬টি শান্তিনিবাসে প্রতিটিতে ৫০ জন করে সর্বমোট ৩০০ জন প্রবীণ থাকার ব্যবস্থা আছে। ঢাকা জেলার ফরিদপুর, খুলনা জেলার বাগেরহাট, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহী জেলায় ওই ৬টি শান্তিবাস অবস্থিত।
তিনি আরো বলেন, সমাজসেবা অধিদপ্তরের আওতায় সারা দেশে ৮৫টি শিশু পরিবারে প্রতিটিতে ১০জন করে প্রবীণ থাকার ব্যবস্থা রয়েছে।