ঢাকাFriday , 26 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতি সিনহা জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিলেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ‘বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিলেন। তিনি বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন। প্রশ্নবিদ্ধ করেছেন পুরো বিচার ব্যবস্থাকে। এটা তার কাছ থেকে কেউই আশা করেনি।’
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘এস কে সিনহার স্বপ্নভঙ্গ : বিচার বিভাগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আলোচনা সভার আয়োজন করে দেশইনফো ডটকম ডটবিডি। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক রাশেদ চৌধুরী। মূল বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক সাজেদা হক।
কামরুল ইসলাম বলেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে আইনটির কথা আসছে, আমি মনে করি, সিনহা বাবু যেভাবে বিচার বিভাগকে বিতর্কিত করেছেন, প্রশ্নবিদ্ধ করেছেন, এইরকম বিচারপতি যেন বাংলাদেশে আর না হয়। তার জন্য এই আইনটি করা জরুরি।’
খাদ্যমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন যে কথা বলেছেন, আইনমন্ত্রীর ষড়যন্ত্রে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে আজকে এভাবে মামলা হচ্ছে, এ কথাটা কোনো অবস্থায় সঠিক নয়। একজন নারী সাংবাদিককে অপমান করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি গোটা নারীসমাজকেই অপমান করেছেন। আর মইনুল হোসেনের পক্ষ নিয়েছেন ড. কামাল হোসেন। এতে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। তবে মইনুল হোসেন ক্ষমা না চাইলে, মইনুলের পক্ষে ড. কামাল ক্ষমা চাইতে পারেন। তাহলেই আরো ভালো হবে।
নির্বাচন সামনে রেখে ধুম্রজাল সৃষ্টি করে একটি গোষ্ঠীকে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এতে আরো বক্তব্য রাখেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল হোসেন কলিমুল্লাহ, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, আইনজীবী জয়নুল আবেদীন, সুব্রত চৌধুরী, ব্যারিস্টার সারওয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, প্রাক্তন ছাত্রনেতা বাপ্পাদিত্য বসু প্রমুখ।