ঢাকাThursday , 25 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্পর্ক জোরদারে ঢাকায় চীনা মন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী ও কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন। ঢাকা-বেইজিং সম্পর্ক আরো শক্তিশালী করতেই তার এ সফর।
সূত্র জানায়, ঢাকা সফরকালে চীনের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। কেননা দুই দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়গুলো নিয়ে দুই মন্ত্রী আলোচনা করবেন। এছাড়া, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
ঝাও কেঝি চীনা রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি চীনের হেবেই ও গুইঝো প্রদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং তিনি গুইঝো প্রদেশের গভর্নর ছিলেন।