ঢাকাWednesday , 24 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯২ বছরের নারীর ওপর ১০২ বছরের পুরুষের হামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় ৯২ বছরের এক নারীর ওপর হামলা চালিয়েছেন ১০২ বছরের এক পুরুষ। সিডনির একটি বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটেছে বলে বুধবার দেশটির পুলিশ জানিয়েছে।
সিডনি পুলিশ জানিয়েছে, শহরের পূর্বাঞ্চলের বন্ডি সৈকতের কাছে একটি বৃদ্ধাশ্রমে এ ঘটনা ঘটেছে। হামলার শিকার নারীও ওই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। বৃদ্ধকে আগামী মাসে আদালতে হাজির করা হবে।
কী ধরণের হামলা কিংবা কী কারণে এই হামলা চালানো হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। তবে মঙ্গলবার মধ্যাহ্ন ভোজনের সময় এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। পুলিশ ওই বৃদ্ধকে আটক করেছে। পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।