ঢাকাWednesday , 24 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা লিট ফেস্ট শুরু ৮ নভেম্বর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আবারো সাহিত্যিকদের মিলনমেলা বসতে যাচ্ছে বাংলা একাডেমিতে। আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা লিট ফেস্ট-২০১৮’। আগামী ৮ থেকে ১০ নভেম্বর দেশি-বিদেশি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ।
আগামী ৪ নভেম্বর সকালে ঢাকা লিট ফেস্ট ২০১৮-এর সার্বিক বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলা একাডেমিতে। সেখানেই আনুষ্ঠানিকভাবে এবারের আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হবে। একই দিন ফেস্টের সম্ভাব্য সেশনের আনুষ্ঠানিক তালিকাও প্রকাশ করা হবে।
এ বছর অংশগ্রহণকারীদের তালিকা এখনো প্রকাশ করা হয়নি। প্রতিবারের মতো এবারো লিট ফেস্টের ওয়েবসাইটে আগত অতিথিদের তালিকা প্রকাশ করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, সাহিত্যের এই উৎসব বরাবরের মতো অংশ নিচ্ছেন দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক।
তবে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই আয়োজনে থাকছেন বলে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে রয়েছেন, পুলিৎজার জয়ী দুই সাহিত্যিক এডাম জনসন ও ট্রেড এডরস। অভিনেত্রী টিল্ডা সুইন্টন, ভারতের বিখ্যাত লেখক শংকর ও নারীবাদী লেখক-অভিনেত্রী নন্দিতা দাস আসার বিষয়টিও অনেকেটাই নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া এবারের আসরে অন্যতম আর্কষণ হতে যাচ্ছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তার আসার বিষয়টিও নিশ্চিত হয়েছে। ক্যানসার আক্রান্ত এই অভিনেত্রী এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
জানা গেছে, তিনি ঢাকা লিট ফেস্টে ক্যানসারের সঙ্গে লড়বার গল্প, নিজের অভিজ্ঞতা বর্ণনা করবেন। এছাড়া সম্প্রতি মনীষা কৈরালা এ সংক্রান্ত বিষয় নিয়ে তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার এ বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনে অংশ নিতে পারেন।
জানা গেছে, এবারের আয়োজনটি আরো বিস্তৃত পরিসরে সাজানো হয়েছে। আয়োজনে দেশের সাহিত্যিকদের বিরাট অংশগ্রহণ থাকবে। এছাড়া বিশ্বের ২৪টির মতো দেশের দুই শতাধিকের বেশি বক্তা, পারফর্মার এবং চিন্তাবিদ এই তিনদিনের আয়োজনে অংশ নিবেন। এবারের লিট ফেস্টে আলোচনা, পারফর্মেন্সসহ সেশন থাকছে শতাধিক।