ঢাকাMonday , 22 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৯ জন জেলা রেজিস্ট্রারের কর্মস্থল রদবদল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গত ২১ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মো. আনোয়ারুল হক স্বাক্ষরিত এক আদেশে ৯ জন জেলা রেজিস্ট্রারের কর্মস্থল রদবদল করা হয়েছে। উক্ত আদেশে ভোলা জেলার জেলা রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলমকে যশোর জেলায়, মেহেরপুরের জেলা রেজিস্ট্রার মিশন চাকমাকে লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর জেলার জেলার রেজিস্ট্রার মো. শাহজাহান সরদারকে জামালপুরে, পিরোজপুরের জেলা রেজিস্ট্রার খন্দকার হুমায়ুন কবীরকে জয়পুরহাটে, সিরাজগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন ভূঞাকে সিলেটে, মুন্সিগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলামকে সিরাজগঞ্জে, ঠাকুরগাঁও জেলার জেলা রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে মুন্সিগঞ্জে, পাবনা জেলার জেলা রেজিস্ট্রার মনিন্দ্র নাথ বর্মনকে রংপুরে এবং চাঁদপুর জেলার জেলা রেজিস্ট্রার সৈয়দা রওশন আরাকে পাবনা জেলায় বদলি করা হয়েছে।