ঢাকাMonday , 22 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়াটার এক্সপো ২৫ অক্টোবর শুরু

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : ২৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৮ ।
দ্বিতীয়বারের মতো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (কুড়িল) এ মেলা আগামী ২৫ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
২৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় ওয়াটার, ওয়েস্ট ওয়াটার টেনোলজি ও সল্যিউশন নিয়ে আয়োজিত মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রাজধানীর পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সেমস গ্লোবাল আয়োজিত মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এতে থাকবে ১২টিরও বেশি বুথ।
ফলে প্রদর্শনীতে ভোক্তা এবং উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম থাকবে। যেখানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশেষজ্ঞদের কাছ থেকে প্রযুক্তি সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা জানা যাবে।
প্রদর্শনীর পাশাপাশি মেলার প্রথম দিন দুপুর ২টা ৩০ মিনিটে সেমস গ্লোবাল, বুয়েট এবং আরডিএ’র যৌথ আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও মেলার শেষ দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। তবে তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেমস গ্লোবাল-ইউএসএ’র প্রেসিডেন্ট এবং এশিয়া প্যাসিফিকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেরুন এন ইসলাম, আরডিএ বগুড়ার পরিচালক ড. আব্দুর রশিদ, সিইএমএস বাংলাদেশ লিমিটেডের কনসাল্টেন্ট জাহিদ হোসেন, সিইএমএসের নির্বাহী পরিচালক সৈয়দ তানভীর কামরুল, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান আবু নোমান মো. শরীফ।