ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাশোগি হত্যা নিশ্চিতের পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহ পর অবশেষে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের মধ্যে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার কথা স্বীকার করেছে সৌদি আরব। আর সৌদির স্বীকারোক্তির পর এঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আন্তর্জাতিক অঙ্গন।
এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শনিবার ভোরে এক বিবৃতিতে বলেন, খাশোগি হত্যার ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি। সবরকম প্রভাবের ঊর্ধ্বে থেকে এই হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে।
এ বিষয়ে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এক টুইটার বার্তায় লিখেছেন, প্রথমে বলা হলো খাশোগি কনস্যুলেট ত্যাগ করেছেন এবং তার নিখোঁজ হওয়ার ঘটনায় সৌদি আরবের কোনো হাত নেই। এখন বলা হচ্ছে, সৌদি যুবরাজের (মোহাম্মাদ বিন সালমান) অজ্ঞাতসারে কনস্যুলেটের ভেতরেই খাশোগিকে হত্যা করা হয়েছে। নতুন এই ব্যাখ্যা মেনে নেয়া কঠিন।
মার্কিন প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি টেড লিউ সৌদি আরবের সর্বশেষ ঘোষণাকে অর্থহীন আখ্যায়িত করে তুর্কি ও মার্কিন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, সংঘর্ষে নিহত ব্যক্তির দেহ করাত দিয়ে কেটে টুকরা টুকরা করার প্রয়োজন ছিল না।
তবে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউজ সৌদি আরবের স্বীকারোক্তির ব্যাপারে ভিন্নরকম প্রতিক্রিয়া জানিয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, জামাল খাশোগির গুম হওয়ার ব্যাপারে সর্বশেষ তদন্তের যে ফলাফল সৌদি আরব প্রকাশ করেছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করছে হোয়াইট হাউজ।