ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রধান উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস।
শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক মিডিয়া নোটে এ তথ্য জানায়। আজ যে কোনো সময়ে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন।
ঢাকা সফরকালে রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের অব্যাহত সাড়াদান ও বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা নিয়েও আলোচনা করবেন এলিস ওয়েলস। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।
পররাষ্ট্র দপ্তর জানায়, চার দিনের সফরে ঢাকায় এসে এলিস ওয়েলস বাংলাদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বৈঠকের আলোচনায় অংশ নেবেন।
আগামী ২১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সেখানে তিনি জাতিসংঘ, বেসরকারি সংস্থা ও সরকারি স্থানীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।