ঢাকাFriday , 19 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ওমরাহ পালন

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন। প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করেন এবং পরে তিনি সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন। এ সময় তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সঙ্গে থাকা সদস্যরাও ওমরাহ পালন করেন। এর আগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সড়ক পথে জেদ্দা থেকে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান।
তিনি বুধবার পবিত্র মদিনায় মসজিদ-ই-নববীতে মহানবী হযরত মোহম্মাদ (সা.) এর রওজা মুবারক জিয়ারতের পর জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান। প্রধানমন্ত্রী শুক্রবার রাতে দেশে ফিরবেন।