ঢাকাThursday , 18 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্লীগীতি সম্রাট আব্দুল আলিম স্মৃতি সম্মাননা পেলেন তালুকদার রুমী

Link Copied!

নিজস্ব প্র্রতিবেদক : বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আজ ১৮ অক্টোবর বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‍‌‌‌”বাংলার লোকসংগীত আমাদের অহংকার” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও জাতীয় লোকসংগীত শিল্পী মুজিব পরদেশীর পুত্র সজিব পরদেশী ও উদীয়মান কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরীর সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট গীতিকার ও সাংবাদিক মোল্লা জালাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল হারুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার হাসান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ, বিশিষ্ট নৃত্য পরিচালক আজিজ রেজা, দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট ও আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের প্রেস কনসালটেন্ট তালুকদার রুমী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এমএ হালিম মন্টু, কেটিভি টেলিভিশনের সম্পাদক মামুনুল হাসান টিপু, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গীতিকার সাংবাদিক আলী আশরাফ আখন্দ, পাক্ষিক তারকালোক এর সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল খোকন ও ডা. আমিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু’র স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা তাদের আলোচনায় প্রায়ত লোক সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, আমাদের বর্তমান প্রজন্ম লোক সংগীত সম্পর্কে যাতে বেশি করে জানতে ও শিখতে পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সমাজে বিশেষ অবদানের জন্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের পল্লীগীতি সম্রাট আব্দুল আলিম স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।
এ ক্ষেত্রে মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক পাঞ্জেরী নির্বাহী সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট ও আরপিসিএল-নরিনকাে ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড এর প্রেস কনসালটেন্ট তালুকদার রুমীকে পল্লীগীতি সম্রাট আব্দুল আলিম স্মৃতি সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা ও সম্মাননা প্রদান শেষে সজীব পরদেশী ও রুনা বিক্রমপুরী সঙ্গীত পরিবেশন করেন।