ঢাকাSunday , 14 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগোলেন আনোয়ার ইব্রাহিম

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগিয়ে গেলেন মালয়েশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার একটি সংসদীয় আসন থেকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর ফলে বহুদিন জেলে থাকার পর সদ্য মুক্তি পেয়ে মূল ধারার রাজনীতিতে এলেন তিনি। শনিবার পোর্ট ডিকসন শহরের উপনির্বাচনে জয় লাভ করেন ৭১ বছর বয়সি আনোয়ার।
গত মে মাসে মালয়েশিয়ার রাজা আনোয়ার ইব্রাহিমকে পূর্ণ ক্ষমা প্রদর্শন করেন। ফলে সমকামিতার দায়ে তিন বছর জেল খাটার পর মুক্তি পান তিনি।
প্রাক্তন প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রধানমন্ত্রী ৯৩ বছর বয়সি মাহাথির মোহাম্মদ সরকার গঠনের দুই বছরের মধ্যে আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
গত মের নির্বাচনে এই দুইজনের জোট অনেককেই বিস্মিত করেছিল। তবে সবাইকে অবাক করে দিয়ে ওই নির্বাচনে ক্ষমতাসীন নাজিব রাজাকের দলকে পরাজিত করে সরকার গঠন করে এই জোট।
মালয়েশিয়ার নির্বাচন কমিশনের তথ্যানুসারে, শনিবারের উপনির্বাচনে আনোয়ার ইব্রাহিম পোর্ট ডিকসন থেকে ৭১ শতাংশ ভোট পেয়েছেন। আনোয়ারের দলেরই একজন সদস্য তার জন্য এই আসনটি ছেড়ে দেন।
শনিবার ভোটের সময়ই সাংবাদিকদের আনোয়ার বলেছিলেন, ‘আপনাদের সাথে আমার আগামী সোমবার সংসদে দেখা হবে।’