ঢাকাSunday , 14 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে অভিবাসীবাহী ট্রাক বিধ্বস্তে নিহত ১৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার সকালে দেশটির পশ্চিমের প্রদেশ ইজমিরে এ দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
আনাদলু জানায়, আইদিন থেকে ইজমির যাওয়ার পথে চলমান অবস্থায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি ডিগবাজি খেয়ে উল্টে যায় ও বিধ্বস্ত হয়। নিহত অভিবাসীদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
আনাদলুর সরবরাহকৃত ছবি ও ভিডিওতে দেখা যায়, মহাসড়কের ২০ মিটার নিচে একটি সেচ খালে ট্রাকটি উল্টে পড়ে আছে। বেসরকারি সংবাদ সংস্থা ডেমিরোরেন তাদের প্রতিবেদনে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৮ বলে উল্লেখ করেছে।