ঢাকাSunday , 14 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় খুন হওয়া সাব-রেজিস্ট্রারের স্মরণে ঢাকায় শোকসভা ও মিলাদ মাহফিল

Link Copied!

নিহত সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ এর স্ত্রীর হাতে ৫ লাখ টাকার একটি চেক অনুদান হিসেবে তুলে দেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক : গত ৮ অক্টোবর রাতে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার দুষ্কৃতিকারীদের হাতে নির্মমভাবে খুন হওয়া নূর মোহাম্মদ শাহ এর স্মরণে গত ১৩ অক্টোবর রাতে ঢাকা বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে নিবন্ধন অধিদপ্তর ও বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরএসএ’র সভাপতি কিশোরগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা বিভাগীয় আইআরও সাইদুর রহমান ও বিভিন্ন জেলার জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার, দলিল লেখক ও নকল নবীশগণ প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরএসএ’র মহাসচিব শেখ কাওসার আহমেদ, কুমিল্লা জেলা রেজিস্ট্রার মাহফুজুর রহমান খান, কক্সবাজার জেলা রেজিস্ট্রার একেএম রায়হান মন্ডল, বি-বাড়িয়া জেলা রেজিস্ট্রার শেখ মো. আনোয়ারুল হক, কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার মনিরুল হক প্রধান, পিরোজপুর জেলা রেজিস্ট্রার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার, সাব-রেজিস্ট্রার মো. অহিদুল ইসলাম এবং দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম ভূইয়া প্রমুখ।

নিহত নূর মোহাম্মদ শাহ

অনুষ্ঠানে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক ড. খান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমাদের অনেক অর্জন কিন্তু নূর মোহাম্মদ শাহ এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। তিনি বলেন, নূর মোহাম্মদ শাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন। খুনিরা কি কারণে তাকে খুন করেছে তা আমাদের বোধগম্য নয়। আমরা আশা করি, তিনি শহীদি মর্যাদা পাবেন। তিনি আক্ষেপ করে আরও বলেন, আজ সাত দিন বিগত হলেও স্থানীয় প্রশাসন এখনো কোনো হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এ হত্যাকা- সরকারের জন্য একটি অশুভ সংকেত। তিনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার দাবি করেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী নিহত সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ এর স্ত্রীর হাতে ৫ লাখ টাকার একটি চেক অনুদান হিসেবে তুলে দেন।