ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমি আর ট্রাম্প ভালো আছি : মেলানিয়া

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। মেলানিয়া স্বামী ট্রাম্পের সঙ্গে তার বৈবাহিক জীবনে কোনো প্র্রকার ঝামেলার কথা উড়িয়ে দেন। তিনি জানান, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে তিনি ‘উদ্বিগ্ন নন কিংবা সেসব নিয়ে চিন্তাভাবনা করেন না’। কারণ তার আরো ভালো অনেক কিছু করার আছে।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া ট্রাম্প জানান, তার বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের ধারণা ‘সুখকর’ কিছু নয়। ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন কি না, জানতে চাইলে মেলানিয়া বলেন, ‘হ্যাঁ, আমরা ভালা আছি।’
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস ও প্লেবয়ের প্রাক্তন মডেল কারেন ম্যাকডোগালের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন। এসব অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।
মেলানিয়া সাক্ষাৎকারে জানান, তিনি তার স্বামীকে ভালোবাসেন এবং তাদের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমের খবর সবসময় সত্য নয়।
তিনি বলেন, ‘আমি এসব নিয়ে উদ্বিগ্ন নই এবং এগুলোতে দৃষ্টি দেই না। আমি একজন মা এর্ব ফার্স্ট লেডি। আমার জন্য আরো ভালো কিছু নিয়ে চিন্তা ও কাজ করার রয়েছে। আমি জানি, কোনটি সঠিক এবং কোনটি সত্য ও কোনটি অসত্য।’
আফ্রিকা মহাদেশের চার দেশে ভ্রমণের সময় মেলানিয়ার এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়।